1 Answers
উদ্দীপকে 'মাহী এন্ড উম্মি টেক্সটাইল' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকে মি. মাহবুব ও তার পাঁচ বন্ধু মিলে যৌথ উদ্যেগে 'মাহী এন্ড উম্মি টেক্সটাইল' নামক একটি কারখানা প্রতিষ্ঠা করেন। সদস্য কম হওয়াই তারা কম মূলধন নিয়ে ব্যবসায় শুরু করে। তারা চাইলেই ব্যবসায়ের শেয়ার অন্য ব্যক্তির নিকট অবাধে হস্তান্তর করতে পারবে না। তবে সদস্যরা ইচ্ছা করলে উক্ত প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করতে পারবে। বর্তমানে 'মাহী এন্ড উম্মি টেক্সটাইল' এর সদস্য সংখ্যা ৬ জন যা প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় 'মাহী এন্ড উম্মি টেক্সটাইল' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।