1 Answers
উদ্দীপকে বর্ণিত 'ABC' কোম্পানি কর্তৃক 'মুন' কোম্পানি দ্বারা কাজ করিয়ে নেওয়া আউটসোর্সিং ব্যবসায়।
চুক্তির মাধ্যমে কারও কোনো কিছু কিনতে সহায়তা করা, কাজ করে দেওয়া বা কাজ করিয়ে নেওয়া অথবা কাজ করতে সহায়তা করা বা কাজ করতে সহায়তা নেওয়াকে আউটসোর্সিং ব্যবসায় বলে। একটা প্রতিষ্ঠান সব কাজ নিজেরা না করে কিছু কাজ চুক্তির মাধ্যমে অন্যের নিকট থেকে করিয়ে নিতে পারে যা আউটসোর্সিং ব্যবসায়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, 'ABC' কোম্পানি সম্প্রতি ১০০টি সফটওয়্যার তৈরির অর্ডার পায়। তাদের পর্যাপ্ত সংখ্যক দক্ষ লোকবল নাই। ABC কোম্পানি যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যসম্পাদনের জন্য 'মুন' কোম্পানিকে চুক্তির ভিত্তিতে ৩০টি সফটওয়্যার তৈরির দায়িত্ব দেয়। । তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ABC' কোম্পানি কর্তৃক 'মুন' কোম্পানি দ্বারা কাজ করিয়ে নেওয়া আউটসোর্সিং ব্যবসায়।