1 Answers

উদ্দীপকে বর্ণিত সংগঠনটি একটি সমবায় সমিতি।

পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে, তাকে সমবায় সমিতি বলে। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চিন্তা থেকেই মূলত সমবায় সংগঠনের উৎপত্তি।

উদ্দীপকে মানিকগঞ্জের রমিজ মিয়াসহ ৫০ জন মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ৪র্থ বছরে তাদের মুনাফা অর্জিত হয় ১,০০,০০০ টাকা। আইন অনুযায়ী যার ১৫,০০০ টাকা সঞ্চিতি তহরিলে এবং ৩,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করে বাকিটা সদস্যদের মধ্যে ভাগ করে দেয়। উল্লেখ্য যে, সংগঠনটির মোট মুনাফার ১,০০,০০০ টাকার ১৫% সঞ্চিতি তহবিলে এবং ৩% টাকা উন্নয়ন তহবিলে সংরক্ষণ করেন। অর্থাৎ (১,০০,০০০ × ১৫%) = ১৫,০০০ টাকা এবং (১,০০,০০০ × ৩%) = ৩,০০০ টাকা মোট মুনাফার অংশ সদস্যদের কল্যাণের জন্য সংরক্ষণ করেন যা সমবায়ের মুনাফা বণ্টন বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সংগঠনটি একটি সমবায় সমিতি।

4 views

Related Questions