1 Answers
উদ্দীপকের শাম্মী আকতারের ব্যবসায় সংগঠনটি আওতার ভিত্তিতে শিল্প ।
যে কার্যপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।
উদ্দীপকে, শাম্মী আকতারদের বাড়ি ঢাকার সিঙ্গাইর উপজেলায়। সেখানে বিভিন্ন মওসুমে ফসলে ও গাছে প্রচুর ফুল থাকায় সে যুব অধিদপ্তরের অধীনে মৌমাছি চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। তার পরিবারের সদস্যদের নিয়ে মৌমাছি চাষ করে উন্নতমানের মধু 'শেফা মধু' নামে বাজারে ছাড়ে। যেহেতু অর্থনৈতিক উদ্দেশ্যে মৌমাছি চাষ করে মধু আহরণের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের শাম্মী আকতারের ব্যবসায় সংগঠনটি আওতার ভিত্তিতে শিল্প।
4 views
Answered