1 Answers
উদ্দীপকে মি. কামালের সংগঠনটি আনুষ্ঠানিকতার ভিত্তিতে সরলরৈখিক ও. উপদেষ্টা সংগঠন।
যে সংগঠনে সরলরৈখিক নির্বাহীর পাশাপাশি উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয়, তাকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। এ সংগঠন কাঠামোতে কর্তৃত্বরেখা উপর থেকে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টাকর্মী নিয়োগ করা হয়।
উদ্দীপকে দেখা যায় মি. কামাল কর্তৃক প্রতিষ্ঠিত খামার পরিচালনার জন্য সাংগঠনিক ধারা বজায় রেখে সাধারণ ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও সুপারভাইজার কর্মরত রয়েছেন। আর উক্ত সংগঠনের বিশেষায়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাহীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিশেষজ্ঞ জ্ঞানদানের উদ্দেশ্যে উপদেষ্টা হিসেবে সাধারণ ব্যবস্থাপক সমমর্যাদাসম্পন্ন একজন প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
সুতরাং বলা যায়, মি. কামালের সংগঠনটি হলো সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন।