1 Answers

উদ্দীপকে মি. জামাল ও তার বন্ধুদের গঠিত সংগঠনটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি।

যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায়, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে মি. জামাল তার ৩০ জন বন্ধু নিয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার পরই কাজ আরম্ভ করতে পারে এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে। একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিই কার্যারম্ভের • অনুমতি পত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে। তাই বলা যায়, • উদ্দীপকের সংগঠনটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।

4 views

Related Questions