1 Answers

উদ্দীপকে বর্ণিত বন্ধুদের গঠিত ব্যবসায়টি যে ধরনের যৌথ মূলধনী সংগঠন তা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।

যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই জন এবং সর্বোচ্চ পঞ্চাশ জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে তারেক ও তার চার বন্ধু মিলে যৌথ উদ্যোগে একটি কোম্পানি সংগঠন গড়ে তোলেন। সদস্য কম হওয়ায় তারা কম মূলধন নিয়ে ব্যবসায় শুরু করে। তারা চাইলেই ব্যবসায়ের শেয়ার অন্য ব্যক্তির নিকট অবাধে হস্তান্তর করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ে ছোট হওয়ায় তাদের পক্ষে পরিচালনা করাও সহজ।

তবে সদস্যরা ইচ্ছা করলে উক্ত কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করতে পারবে। তাই বলা যায়, তারেক ও তার বন্ধুদের গঠিত ব্যবসায়টি একটি প্রাইভেট লি. কোম্পানি।

6 views

Related Questions