সোয়েব ও ৫ বন্ধু কর্তৃক গঠিত প্রথম পর্যায়ে ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
সোয়েব ও ৫ বন্ধু কর্তৃক গঠিত প্রথম পর্যায়ে ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে ৫ বন্ধুকে নিয়ে নিবন্ধনের মাধ্যমে 'ফিলিপ্স কোং লি.' নামে একটি রপ্তানিমুখী ইলেকট্রনিক ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা ৫০ এর অধিক নয় এবং জনসাধারণের উদ্দেশে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকে সোয়েব ও ৫ বন্ধু কর্তৃক গঠিত প্রথম পর্যায়ে ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
5 views
Answered