1 Answers
জনাব আলমের প্রথম ব্যবসায়টি ছিল অংশীদারি ব্যবসায় সংগঠন।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্মিলিতভাবে অথবা সকলের পক্ষে একজন ব্যবসায় পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়ে একের অধিক ব্যক্তি অংশীদারি ব্যবসায় গঠন করে। চুক্তি এই ব্যবসায়ের প্রধান শর্ত। এর সদস্যসংখ্যা কমপক্ষে দুই জন।
উদ্দীপকে জনাব আলম তার বন্ধু জনাব সোহেলের সাথে সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় সংগঠন স্থাপন করেন। রূপগত দিক বিবেচনায় এটি একটি অংশীদারি ব্যবসায় সংগঠন। এই ব্যবসায়ের মূলধনের যোগানদাতা জনাব আলম এবং জনাব সোহেল। ব্যবসায়ের অর্জিত মুনাফা দু'জনেই বণ্টন করে নেন। তাই বলা যায়, জনাব আলমের প্রথম ব্যবসায়টি একটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
5 views
Answered