1 Answers
উদ্দীপকের জনাব রশিদ ও তার ছয় বন্ধু মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন।
যে কোম্পানির সদস্যসংখ্যা ন্যূনতম দুই এবং সর্বোচ্চ পঞ্চাশজনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইনানুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন।
উদ্দীপকের জনাব রশিদ ও তার ছয়জন বন্ধু মিলে ৫০ কোটি টাকা মূলধন নিয়ে রয়েল ট্রেডার্স নামক একটি প্রাইভেট লি. কোম্পানি গঠন করেন। জনাব রশিদ ও তার এক বন্ধু এ 'ব্যবসায়ের পরিচালক। প্রাইভেট লি. কোম্পানিতে শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না এবং জনগণের নিকট শেয়ার বিক্রয়ের আহ্বান জানানো যায় না বলে অনেক বার ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ নিয়ে অর্থসংস্থানজনিত অভাবের দরুন তার পিছিয়ে এসেছেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রশিদ ও তার ছয় বন্ধু কর্তৃক গঠিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি প্রাইভেট লি. কোম্পানি।