1 Answers

উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি একটি প্রাইভেট লি. কোম্পানি।

যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে উপমা, উর্মিলা ও উৎসের গঠিত যৌথ কোম্পানিতে তারা তিন ভাই-বোনই সদস্য। কোম্পানিটি তারা নিজেরাই পরিচালনা করে। প্রাইভেট কোম্পানিতে শেয়ার বিক্রি করা নিষিদ্ধ থাকার কারণে তারা তাদের কোম্পানির শেয়ার জনগণের কাছে বিক্রি করে না এবং ক্রয়কৃত শেয়ার অন্য কাউকে হস্তান্তরও করতে পারে না। তারা তিন' ভাই-বোন তাদের কোম্পানির জন্য নিজেদের মধ্যেই শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে নেয়। তাই বলা যায়, তিন ভাই-বোনের যৌথ ব্যবসায়টি একটি প্রাইভেট লি. কোম্পানি।

4 views

Related Questions