1 Answers
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায়। একমালিকানা ব্যবসায়ের নানা সীমাবদ্ধতার প্রেক্ষিতে অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটে যা পরবর্তীতে নিজস্ব বৈশিষ্ট্য গুণে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়।
দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এক্ষেত্রে অংশীদারগণ মূলধন সরবরাহ ও মুনাফা বণ্টনের পরিমাণ চুক্তিপত্রে লিপিবদ্ধ করেন। এতে দেখা যায়, উল্লিখিত অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে টিপু ও সুজনের ব্যবসায়ে মিল রয়েছে। সুতরাং, টিপু ও সুজনের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।
5 views
Answered