1 Answers

সবুজ সর্বত্র একমালিকানা ব্যবসায় লক্ষ করেছে।

যে ব্যবসায়ের মালিক, পরিচালক, সংগঠক, পুঁজি সরবরাহকারী ও নিয়ন্ত্রক একজনমাত্র ব্যক্তি এবং যিনি ব্যবসায়ে উদ্ভূত যেকোনো পুঁজি এককভাবে বহনের মাধ্যমে ব্যবসায়ে অর্জিত সমুদয় মুনাফা এককভাবে ভোগ করে, তাকে একমালিকানা ব্যবসায় বলে।

উদ্দীপকের সবুজ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। সে গ্রামে-গঞ্জে যেখানেই যায় সেখানেই ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান লক্ষ করে। সাধারণ মানুষ অল্প কিছু পুঁজি নিয়ে অতি সহজেই এ ধরনের ব্যবসায় গড়ে তুলতে পারে। বেশিরভাগ চাল-ডাল, তরিতরকারিসহ প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসায়ী। এরা শহর থেকে মাল সংগ্রহ করে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেয়। এই ধরনের ব্যবসায় গড়ে তুলতে খুব বেশি আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। অর্থাৎ সবুজের দেখা ছোট ছোট ব্যবসায়ই হলো একমালিকানা ব্যবসায়।

5 views

Related Questions