1 Answers

মি. মাহফুজ প্রথমে একমালিকানা ব্যবসায় গঠন করেন।

মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি নিজ দায়িত্বে পুঁজির সংস্থান করে যে ব্যবসায় গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং সকল ঝুঁকি বহন ও সমুদয় মুনাফা একাই, ভোগ করে, তাকে একমালিকানা ব্যবসায় বলে।

উদ্দীপকে মি. মাহফুজ তার বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে একমালিকানা ব্যবসায় গঠন করেছিলেন। তিনি ব্যবসায়ের সকল ঝুঁকি, পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ের সকল মুনাফা একাই ভোগ করতেন। বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেও ব্যবসায়ের মালিক তিনি একাই ছিলেন। মাহফুজ ব্যবসায়ে দ্রুত সফলতা অর্জন করেন এবং তার বন্ধুদের ঋণ পরিশোধ করে দেন। তাই বলা যায়, তিনি প্রথমে একমালিকানা ব্যবসায় গঠন করেছিলেন।

5 views

Related Questions