1 Answers
উদ্দীপকে মেঘনা গ্যাস লিমিটেড মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
রাষ্ট্রীয়করণকৃত বা রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত যেসব শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি আওতাধীনে থাকে, তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
উদ্দীপকে মি. মল্লিক বড় ব্যবসায়ী। সরকার তার প্রতিষ্ঠান বেসরকারিকরণের উদ্দেশ্যে কোম্পানি সংগঠনে পরিণত করে এবং ৪৯% শেয়ার বেসরকারি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকার ৫১% ব্যবসায়ের মালিক হয়ে থাকে। এক্ষেত্রে মেঘনা গ্যাস কোম্পানির ৪৯% শেয়ার বেসরকারি মালিকানায় ছাড়া হলে ৫১% শেয়ার সরকারি মালিকানায় থেকে যায়। সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখার নিমিত্তে কমপক্ষে ৫১% শেয়ার সরকারের নিয়ন্ত্রণে থাকে। অবশিষ্ট ৪৯% শেয়ার জনগণের মাঝে বণ্টন করা হয়। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।