1 Answers

স্বপন প্রথমে মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায় গঠন করেন।

যে ব্যবসায় প্রতিষ্ঠান একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিকের সংখ্যা কখনো একের বেশি হতে পারে না। এর প্রয়োজনীয় মূলধন মালিক একাই সরবরাহ করে এবং মুনাফা ও ঝুঁকি সে একাই ভোগ করে।

উদ্দীপকে স্বপন তার বড়লোক বন্ধুর সহযোগিতায় আস্বাবপত্রের দোকান নিয়ে ব্যবসায় শুরু করে। দু'জন মিস্ত্রি কাজ করে এবং কিছু বানিয়ে দোকানে রাখে ও বিক্রয় করে। তিনি একাই ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন এবং ব্যবসায়ে সকল প্রকার মুনাফা, ঝুঁকি ও দায় একাই ভোগ করে থাকেন। তাই বলা যায়, এটি একটি একমালিকানা ব্যবসায়।

4 views

Related Questions