1 Answers
উদ্দীপকে শাহানুরের ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন। একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
উদ্দীপকে শাহানুর মহাখালী বাজারে ৭,০০,০০০ টাকা দিয়ে একটি মুদি দোকান প্রতিষ্ঠা করেন। তিনি ব্যবসায়ের সকল সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন। বেচাকেনা বেশি হওয়াতে তিনি তিনজন বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করেন, যার মাধ্যমে পরিচালনাগত সমস্যা দূর হয়। ব্যবসায়ের মুনাফা হলে তিনি নিজে একাই ভোগ করেন এবং ক্ষতি হলে সকল দায়-দায়িত্ব তিনি বহন করেন। তিনি ইচ্ছা করলে যেকোনো সময় এ ব্যবসায়ের অবসান ঘটাতে পারেন। মালিকানার ভিত্তিতে শাহানূরের ব্যবসায়টির ধরন হলো একমালিকানা ব্যবসায় সংগঠন।
5 views
Answered