1 Answers

মি. ইসলামের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।

একক মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। অর্থাৎ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি নিজ দায়িত্বে পুঁজির সংস্থান করে যে ব্যবসায় গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং সকল ঝুঁকি বহন ও সমুদয় মুনাফা একাই ভোগ করে, তাকে একমালিকানা ব্যবসায় বলা হয়ে থাকে।

উদ্দীপকে বর্ণিত, মি. ইসলাম পাটুয়াটুলীর একজন বড়। আমদানিকারক। ব্যাংক ঋণসহ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে। তিনি ব্যবসায় করেন। তিনি এ ব্যবসায়ের গঠন থেকে শুরু করে পরিচালনা ও নিয়ন্ত্রণ, অসীম দায় একাই ভোগ করতেন। তাই বলা যায় তার ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

5 views

Related Questions