উদ্দীপকের ব্যক্তিবর্গ প্রথমে মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় গড়ে তুলেছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ব্যক্তিবর্গ প্রথমে মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গড়ে তুলেছিল।
চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। এ ব্যবসায়ে সাধারণত অংশীদারগণ নিজেরাই চুক্তির শর্ত অনুসারে মূলধন সরবরাহ করে থাকে।
উদ্দীপকে রাজা, সুজা ও সাব্বির তিনজন মিলে একত্রে প্রথমে শেয়ার কেনাবেচার জন্য সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ ধরনের ব্যবসায় গঠনে আইনগত ঝামেলা খুবই কম বিধায় সহজেই গঠন করা যায়। মূলধনের পরিমাণও অনেক বেশি থাকে। কারণ এখানে প্রত্যেক অংশীদার চুক্তিবদ্ধভাবে মূলধন বিনিয়োগ করে থাকেন। এ ব্যবসায়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সকল অংশীদার মতামত প্রদান করতে পারে। উদ্দীপকের ব্যবসায়টিতে সদস্যসংখ্যা তিনজন এবং তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রথমে অংশীদারি ব্যবসায় গঠন করেছিল।