উদ্দীপকের অমিত মালিকানার ভিত্তিতে প্রথমে কোন ধরনের ব্যবসায় গড়ে তুলেছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
অমিত প্রথমে একমালিকানা ব্যবসায় গড়ে তুলেছিল।
যে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক একজনমাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসায় বলে। অর্থাৎ এক ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায়ের গঠনগত পরিকল্পনা, মূলধন বা পুঁজি সরবরাহ, পরিচালনা ও ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ এসব দায়িত্ব মালিকের হাতেই ন্যস্ত থাকে।
উদ্দীপকের অমিত তার বন্ধু নাজিমের নিকট থেকে কিছু অর্থ ঋণ নিয়ে ছোট ভাইয়ের সহযোগিতায় বাজারে পশুখাদ্যের দোকান দেয়। এলাকায় বেশকিছু পোল্ট্রি ফার্ম ও গরু মোটাতাজাকরণ প্রকল্প গড়ে উঠায় তার ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করে। একক মালিকানায় পরিচালিত হওয়ায় তার ব্যবসায় অতিসহজেই লাভবান হতে থাকে। উদ্দীপকের অমিত নিজেই তার ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করত বিধায় তার ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।