1 Answers
উদ্দীপকে মুন্নীর দেখা প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে, তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
উদ্দীপকে মি. চৌধুরী তার পরিবার নিয়ে রাঙামাটির কাপ্তাই বেড়াতে চলেছেন। তিনি মুন্নীকে যে প্রতিষ্ঠানটি দেখালেন তা হলো বিসিআইসির অধীনে পরিচালিত বাংলাদেশের অন্যতম পেপার মিল 'কর্ণফুলী কাগজ মিল'। যা এক সময় দেশের সাদা কাগজের অধিকাংশ সরবরাহ করত। কিন্তু প্রতিষ্ঠানটি এখন মৃতপ্রায়। উৎপাদন কমতে কমতে তলানিতে ঠেকেছে। কারণ প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়নি; বরং জনগণের কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি ছেড়ে দিতে পারলেই বাঁচে। মূলত এই কাগজ মিলটি রাষ্ট্রীয় ব্যবসায়ের অধীনে গঠিত একটি প্রতিষ্ঠান। তাই বলা যায়, মুন্নীর দেখা প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে বিসিআইসির অধীনে রাষ্ট্রীয় ব্যবসায়।