1 Answers
উদ্দীপকে মিসেস মুনিরা প্রথমে একমালিকানা ব্যবসায় সংগঠন গড়ে তুলেছিলেন।
একমালিকানা ব্যবসায় এমন এক ধরনের ব্যবসায় যার মালিক ও নিয়ন্ত্রক একজনমাত্র ব্যক্তি। একমালিকানা ব্যবসায়ের সর্বময় কর্তা মালিক। এ ব্যবসায়ের গঠনগত পরিকল্পনা, মূলধন বা পুঁজি সরবরাহ, পরিচালনা ও ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ এসব দায়িত্ব মালিকের হাতেই ন্যস্ত থাকে।
উদ্দীপকের মিসেস মুনিরা ঢাকা শহরে বড় বুটিক হাউজের মালিক। তার এক বান্ধবীর সহযোগিতায় ৫ জন শ্রমিক নিয়ে ছোট্ট প্রতিষ্ঠান গড়ে তিনি ব্যবসায় শুরু করেন। বর্তমানে তার পাঁচটি কারখানায় ১০০ জন শ্রমিক কাজ করে। তিনিই প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন এবং প্রতিষ্ঠানের সকল লাভ-লোকসান একাই ভোগ করেন। উদ্দীপকে মুনিরার প্রথম ব্যবসায়টি ছিল একমালিকানা ব্যবসায়ের অনুরূপ। তাই তার ব্যবসায় প্রতিষ্ঠানটি একমালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত।