1 Answers

উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য অনুযায়ী মালিকানার ভিত্তিতে জীবন বিমা কর্পোরেশন রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।

রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। রাষ্ট্র সরকার কর্তৃক পরিচালিত হয়, আর সরকার নির্বাচিত হয় জনগণ কর্তৃক। তাই রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিক সরকার তথা জনগণ। সাধারণত এরূপ ব্যবসায়ে সরকারের ১০০% (শতভাগ) মালিকানা থাকে। তবে যৌথ মালিকানার রাষ্ট্রীয় ব্যবসায়ে কমপক্ষে ৫১% ভাগ শেয়ারের মালিক সরকার।

উদ্দীপকে জীবন বিমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের সর্ববৃহৎ বিমা ব্যবসায় প্রতিষ্ঠান। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সরকার এদেশের বিমাকে সম্পূর্ণরূপে রাষ্ট্রায়ত্ব করে। ফলে জীবন বিমা কর্পোরেশন রাষ্ট্রীয় ব্যবসায়ে হস্তান্তরিত হয়। যেহেতু বিমা প্রতিষ্ঠানটি অর্থমন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত এবং জীবন বিমার মালিকানা রাষ্ট্রের তাই জীবন বিমা কর্পোরেশন রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।

5 views

Related Questions