1 Answers

উদ্দীপকে ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতার কারণেই মিসেস মুনিরা নতুন সংগঠন কাঠামো গড়ে তুলেছেন- বক্তব্যটির যৌক্তিকতা রয়েছে।

একমালিকানা ব্যবসায়ের অনেক সুবিধা থাকলেও অসুবিধার পরিমাণও কম নয়। আর এরূপ অসুবিধার কারণে এ ধরনের সংগঠনের মাধ্যমে। ব্যবসায়ের উৎপত্তি ঘটলেও পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে।

উদ্দীপকের মিসেস মুনিরা একমালিকানা ব্যবসায়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তা হলো সীমিত মূলধন, পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত প্রতিবন্ধকতা। মিসেস মুনিরা প্রায়ই অসুস্থ থাকায় ঠিকমতো ব্যবসায় পরিচালনা করতে না পারায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই তিনি তার ছোট বোনকে সমঝোতার ভিত্তিতে ব্যবসায়ে অংশীদার করে। যার ফলে ব্যবসায়ে গতিশীলতা ফিরে আসে। কারণ তিনি অসুস্থ থাকলেও ব্যবসায়ের যাবতীয় সার্বিক কাজে সহযোগিতা করে এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে। যার ফলে ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা কমে যায়। তাই সমঝোতার ভিত্তিতে মিসেস মুনিরা তার ছোট বোনকে ব্যবসায়ের অংশীদার করে উত্তম কাজটিই করেছেন।

সুতরাং ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতার কারণেই মিসেস মুনিরা নতুন সংগঠন কাঠামো গড়ে তুলেছেন- বক্তব্যটির যৌক্তিকতা রয়েছে।

4 views

Related Questions