1 Answers
উদ্দীপকে পূর্বপ্রতিষ্ঠিত একটা সংগঠন কাঠামোর অভ্যন্তরে নতুন সংগঠন অর্থাৎ কমিটি সংগঠন কাঠামোর ধারণা অত্যন্ত যৌক্তিক।
প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতনের পক্ষ থেকে অথবা আইন, বিধি বা গঠনতন্ত্রবলে বিশেষ কোনো কার্যসম্পাদনের ভার একাধিক ব্যক্তির ওপর অর্পণ করা হলে ঐ ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। এরূপ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের কাঠামোর সৃষ্টি হয়, তাকে কমিটি সংগঠন বলা হয়ে থাকে।
উদ্দীপকে মি. শাহেদের নতুন বিভাগ প্রতিষ্ঠা ও কাজ বাড়ার কারণে এখন তার একার পক্ষে সবকাজ সঠিকভাবে দেখা ও সমন্বয় করা সম্ভব হয় না। তাই তিনি বিভাগীয় প্রধানদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেন, যারা প্রতি সপ্তাহের শেষ দিনে বৈঠকে বসবে। কমিটি ঊর্ধ্বতন নির্বাহী কর্তৃক মনোনীত ও নিযুক্ত এমন একদল বিশেজ্ঞ ব্যক্তি, যারা পারস্পরিক আলাপ-আলোচনা ও সাহায্য-সহযোগিতার মাধ্যমে অর্পিত দায়িত্ব সম্পাদন করেন। মূলত নির্বাহীর সিদ্ধান্ত গ্রহণের ও বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কমিটিকে ব্যবহার করা হয়। কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে সংগঠনের কর্মীবাহিনী আন্তরিকতা, উৎসাহ ও উদ্দীপনার সাথে একনিষ্ঠভাবে কাজ করে।
পরিশেষে বলা যায়, সংগঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অনেক সময় কোনো বিশেষ বিশেষ কাজ সম্পাদন করতে হয়। এরূপ কার্যসম্পাদনে আবার, এককের চেয়ে যৌথ সিদ্ধান্ত অধিক কার্যকর হয়। যেসব ক্ষেত্রে যৌথ সিদ্ধান্তের প্রয়োজন হয়, সেখানেই গঠিত হয় কমিটি।