1 Answers

মি. জহির উৎপাদন ও বিক্রয় বিভাগে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর প্রচলন ঘটিয়েছেন।

কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায়, যাতে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে এদের একেকটিকে একেকজন বিশেষজ্ঞের হাতে ন্যস্ত করা হয়। এ ধরনের সংগঠনের একেবারে উপরিস্তরে এক বা একাধিক সরলরৈখিক নির্বাহী কর্মরত থাকেন। ব্যবস্থাপনার মধ্যম ও নিচের পর্যায়ে পদস্থ কর্মিগণই উচ্চ নির্বাহীর নির্দেশমতো সীমিত কর্তৃত্ব সহযোগে কার্যত নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

উদ্দীপকের সংগঠনের দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে মি. জহিরের পদক্ষেপটি আমি যথার্থ বলে মনে করি। কারণ এক্ষেত্রে ঊর্ধ্বতন নির্বাহিগণ বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীল হওয়ার কারণে স্বেচ্ছাচারী হতে পারে না আবার বিশেষজ্ঞগণও শুধু উপদেশ দান বা সহযোগিতা না করে কর্মক্ষেত্রে স্বাধীনভাবে তাদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে পারে। ফলে সরলরৈখিক বা পদস্থকর্মী সংগঠনের ন্যায় এক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টির সুযোগ থাকে না।

4 views

Related Questions