1 Answers
উদ্দীপকে দলীয় সমঝোতা ভালো থাকায় উৎপাদন বিভাগে অভিযোগ নেই- বক্তব্যটি যথার্থ।
সমন্বয়ের ক্ষেত্রে দলীয় সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। প্রতিটা ব্যক্তি, দল ও উপদল, বিভাগ ও উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলার নীতিকেই দলীয় সমঝোতার নীতি বলে।
উদ্দীপকে মি. অনিক বিক্রয় ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক এমনভাবে পরিকল্পনা ও কর্মসূচি নেন যাতে অধীনস্থ ইউনিট একে অন্যের সঙ্গতি বিধান করে চলে। ফলে ঐ বিভাগের কাজে কোনো অভিযোগ নেই। কারণ দলীয় সমঝোতা ভালো থাকায় উৎপাদন বিভাগ টার্গেট পূরণ করতে সক্ষম হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সকল কর্মীকে একত্র হয়ে লক্ষ্যার্জনে সচেষ্ট হতে হবে। সকল কর্মী একক দল-এ চিন্তা করে একত্রিত হয়ে কাজ করলে সফলতা অর্জন সম্ভব হবে। এরূপ দলীয় সমঝোতা থাকলেই কেবল সুষ্ঠু সমন্বয় অর্জন সম্ভব হবে। আর সুষ্ঠু সমন্বয় ছাড়া প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন সম্ভব নয়।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সমন্বিত প্রচেষ্টার ওপর প্রাতিষ্ঠানিক সফলতা নির্ভর করে। আর এ সাফল্যের পূর্বশর্তই হলো সমন্বয় নীতি।