1 Answers
উদ্দীপকের জনাব কাদের পরবর্তীতে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি অনুসরণের যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত যৌক্তিক।
সাধারণত অধস্তনদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে পরামর্শমূলক সিদ্ধান্ত বলে। এক্ষেত্রে সবার সাথে আলাপ- আলোচনা করে আদেশ-উপদেশ দেওয়া হয় বলে প্রত্যেকের মত প্রকাশের যেমন স্বাধীনতা থাকে তেমনি কার্যসম্পাদনও দ্রুত হয়। কোনো কাজ বা সিদ্ধান্তের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকলে সেটাও পরামর্শের মাধ্যমে সমাধানের ব্যবস্থা করা হয়।
উদ্দীপকের জনাব কাদের স্বৈরতান্ত্রিক নির্দেশনায় ফলাফল না পেয়ে অবশেষে অধীনস্থদের নিয়ে পরামর্শ করে তার করণীয় ঠিক করলেন। অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনায় তার লক্ষ্য ঠিক করলেন। ইতোমধ্যে আমরা যে আলোচনা করেছি তা থেকে অনুধাবন করতে পারি যে, পরামর্শমূলক নির্দেশনা কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করে এবং কর্মস্পৃহা সৃষ্টি করে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। তাই জনাব কাদেরের পরবর্তী গৃহীত নির্দেশনা পদ্ধতি উৎপাদন বৃদ্ধিতে সহায়কই হবে বলে আমি মনে করি।