1 Answers

উদ্দীপকের আলোকে আমি মনে করি বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে হবে।

নির্দেশ দেওয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় এ ধরনের নির্দেশনা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে ব্যবস্থাপক নির্দেশনা দেওয়ার পূর্বে নির্দেশনার বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সাথে পরামর্শ করেন।

উদ্দীপকে বিক্রয় ব্যবস্থাপকের ভাবনা সভা না করে অধস্তনদের টার্গেট নির্ধারণ করে দিয়ে চাপ দিলে কাজ ভালো হবে। কিন্তু প্রথম দিকে তার চিন্তা কিছুটা কাজে আসলেও পরে বিক্রয় কমেছে।

এক্ষেত্রে বিক্রয় ব্যবস্থাপককে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে হবে। বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করতে হবে। প্রত্যেক বিভাগের সুবিধা-অসুবিধা শুনে তারপর করণীয় নির্দেশ প্রদান করতে হবে। তাহলে প্রতিষ্ঠানের বিক্রয় টার্গেট নির্ধারণ এবং তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

4 views

Related Questions