1 Answers

উদ্দীপকে বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে নতুন নির্দেশনা অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে হবে- এর সাথে আমি একমত। অধস্তনদের সাথে পরামর্শের আলোকে যে নির্দেশনার বিষয়বস্তু নির্দিষ্ট ও প্রয়োগ করা হয় তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। উদ্দীপকে বিক্রয় ব্যবস্থাপকের চিন্তা- এভাবে সভা না করে অধস্তনদের টার্গেট নির্ধারণ করে দিয়ে চাপ দিলে কাজ ভালো হবে। প্রথমদিকে তার চিন্তা কিছুটা কাজে আসলেও পরে বিক্রয় কমে যায়। এক্ষেত্রে বিক্রয় ব্যবস্থাপককে পরামর্শমূলক নির্দেশনা গ্রহণ করে বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করতে হবে। প্রত্যেক বিভাগের সুবিধা-অসুবিধা শুনে করণীয় নির্দেশ প্রদান করতে হবে। এক্ষেত্রে পরামর্শমূলক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরূপ পদ্ধতিতে কর্তৃপক্ষ নির্দেশ বাস্তবায়ন বা নির্দেশ পালনের সাথে যারা সরাসরি জড়িত তাদের সাথে আলাপ-আলোচনা করে এবং তাদের গঠনমূলক চিন্তাধারা ও সুনিশ্চিত মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে নির্দেশনা সাধারণত উপর থেকে নিচের দিকে ধাবিত হয়। সুতরাং বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে হবে।

7 views

Related Questions