1 Answers
নতুন ব্যবসায় স্থাপন করতে চাইলে 'দ্যা সান লিমিটেড'কে উদ্দেশ্য ধারার পরিবর্তন আনতে হবে।
স্মারকলিপিতে যে ধারায় কোম্পানি কোন কোন ধরনের ব্যবসায় কাজে অংশ নিতে পারবে তা উল্লেখ থাকে, তাকে উদ্দেশ্য ধারা বলে। এটি স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। কারণ এটি কোম্পানির কার্যক্ষমতা নির্ধারণ করে। তাই ভবিষ্যতে কোম্পানি সম্ভাব্য যেসব কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে তার পুরোটাই এখানে উল্লেখ করা আবশ্যক। এর বাইরে কোনো কাজ ক্ষমতাবহির্ভূত কাজ হিসেবে গণ্য হয়। যাকে কখনই আইনত বহাল করা যায় না।
উদ্দীপকে 'দ্যা সান লিমিটেড' একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সদ্য স্টক এক্সচেঞ্চের তালিকাভুক্ত হয়েছে। মূলত শেয়ার ইস্যুর উদ্দেশ্যে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু উদ্দেশ্য ধারায় অনুরূপ ব্যবসায়ের কথা অন্তর্ভুক্ত না থাকায় কোম্পানি সমস্যায় পড়ে যায়। তাই নতুন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে হলে উদ্দেশ্য ধারায় পরিবর্তন আনতে হবে। অন্যথায় নতুন প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব নয়।
তাই বলা যায়, উদ্দীপকে নতুন ব্যবসায় স্থাপন করতে চাইলে দ্যা সান লিমিটেডকে উদ্দেশ্য ধারার পরিবর্তন আনতে হবে।