1 Answers
ব্রায়েন ফ্যাশনস্ লিমিটেড কর্তৃক পোশাক সরবরাহের জন্য চুক্তিবদ্ধ পদ্মা ফ্যাশনস্ লিমিটেড একটি বায়িং হাউজ ব্যবসায় প্রতিষ্ঠান।
কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে ক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানসমূহ বায়িং হাউজ নামে পরিচিতি। এরা মূলত মধ্যস্থব্যবসায়ী। ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী বা বিক্রেতা খুঁজে বের করে দাম-দর ও শর্তাদি ঠিক করার ক্ষেত্রে এরা মধ্যস্থব্যবসায়ীর ভূমিকা পালন করে। অতঃপর ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুক্তি হলে উক্ত চুক্তি প্রতিপালিত হওয়া পর্যন্ত বায়িং হাউজ দায়িত্ব পালন করে থাকে।
উদ্দীপকে ব্রায়েন লিমিটেড জার্মানির একটি বিখ্যাত ফ্যাশন হাউজ। তারা বাংলাদেশ থেকে প্রয়োজনীয় পোশাক ক্রয়ের জন্য পদ্মা ফ্যাশনস্ লিমিটেডকে দায়িত্ব দেন। প্রতিষ্ঠানটি অর্ডার অনুযায়ী নিজেদের উৎপাদিত জিনস্ শার্ট ছাড়াও বিভিন্ন গার্মেন্টস হতে প্রয়োজনীয় তৈরি পোশাক সংগ্রহ করে যথাসময়ে ব্রায়েন লিমিটেডের নিকট প্রেরণ করে। এখানে পদ্মা ফ্যাশন্স লিমিটেড মধ্যস্থব্যবসায়ীর ভূমিকা পালন করছে। তাই বলা যায়, উদ্দীপকের পদ্মা ফ্যাশন্স লিমিটেড একটি বায়িং হাউজ ব্যবসায় প্রতিষ্ঠান।