1 Answers

এবিসি ফ্যাশনস এর শেয়ার ক্রয় করে আনন্দ ফ্যাশনস নিয়ন্ত্রণের ভিত্তিতে হোল্ডিং কোম্পানি গঠন করে।

যদি কোনো কোম্পানি অন্যকোনো কোম্পানির ৫০% ভাগের বেশি শেয়ারের মালিক হয় বা মোট ভোটদান ক্ষমতার ৫০% ভাগের অতিরিক্ত ভোটদান ক্ষমতা ভোগ করে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয় তবে ঐ কোম্পানিকে নিয়ন্ত্রণকারী বা হোল্ডিং কোম্পানি বলে।

উদ্দীপকে এবিসি ফ্যাশন চিরন্তন অস্তিত্ববিশিষ্ট একটি গার্মেন্টস শিল্প। দক্ষ ব্যবস্থাপনা ও পর্যাপ্ত মূলধনের অভাবে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশের স্বনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ ফ্যাশন লি. এবিসি ফ্যাশন এর ৫০% এর অধিক শেয়ার ক্রয় করে নেয় এবং প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেন। ৫০% এর অধিক শেয়ার ক্রয় এবং প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী হলে সে প্রতিষ্ঠান হোল্ডিং কোম্পানি হিসেবে পরিগণিত হয়। সুতরাং উদ্দীপকে আনন্দ ফ্যাশনস, এবিসি ফ্যাশনস এর শেয়ার ক্রয়ের মাধ্যমে হোল্ডিং কোম্পানি গঠন করে।

6 views

Related Questions