1 Answers
উদ্দীপকে জনাব কিবরিয়া সাধারণ শেয়ার ক্রয় করেন যা ক্রয় করা যৌক্তিক।
যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক। সুবিধা ও মর্যাদাভোগ করলেও লভ্যাংশ বণ্টন ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকেই সাধারণ শেয়ার বলে।
উদ্দীপকে দেখা যায়, জনাব কিবরিয়া একজন মাঝারি বেতনের চাকরি করেন। তিনি কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয়ের আবেদন করেন। কখনও বাজার থেকে সেকেন্ডারি শেয়ার কেনেন। বছর শেষে কোম্পানির সভায় দাওয়াত পান। উল্লেখ্য যে, জনাব কিবরিয়া একজন সাধারণ শেয়ারহোল্ডার। এরূপ শেয়ারের মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, নির্বাচনে ভোট দিতে পারে ও শেয়ার হোল্ডারদের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মতামত প্রদান করতে পারে। পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে মুনাফার অংশ লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়। তবে কোম্পানিতে অগ্রাধিকারযুক্ত শেয়ার থাকলে তাদেরকে নির্দিষ্ট হারে লভাংশ প্রদানের পর মুনাফা অবশিষ্ট থাকলে তা সাধারণ শেয়ার মালিকগণ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পেয়ে থাকে। এক্ষেত্রে জনাব কিবরিয়া একজন বড় কোম্পানির মালিক। তিনি মনে করেন ভোট পেলে কোম্পানির পরিচালকও হয়ে যেতে পারেন। এজন্য তিনি সাধারণ শেয়ার কেনার প্রতি আগ্রহী ছিলেন। তাই জনাব কিবরিয়ার সাধারণ শেয়ার কেনার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।