1 Answers
উদ্দীপকে জনাব কিবরিয়া পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন।
যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে জনাব কিবরিয়া ঢাকার মতিঝিলে মাঝারি বেতনের চাকরি করেন। কিছু সময় হলে কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয়ের আবেদন করেন। প্রাথমিক শেয়ার কিনতে হলে অবশ্যই তাকে পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে কিনতে হবে। কোম্পানি আইন অনুসারে কেবল পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। এ কোম্পানি বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ে জনসাধারণকে আহ্বান জানাতে পারে। জনাব কিবরিয়া ইচ্ছে করলেও প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবে না। কারণ প্রাইভেট লিমিটেড লিমিটেড কোম্পানি অবাধে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না। তাই জনাব কিবরিয়া পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন।