1 Answers
অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় জনাব শিফাত। যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন
মুনাজা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় সর্বোচ্চকরণকে বোঝায়। এক্ষেত্রে শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির পরিবর্তে মোট মুনাফা বৃদ্ধির চেষ্টা করা হয়। একটি কোম্পানি মুনাফা পরিমাপ করে শেয়ারপ্রতি আয় ও শেয়ারপ্রতি লভ্যাংশ (DPS) এর মাধ্যমে।
উদ্দীপকে জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। লক্ষণীয় যে, যমুনা কোম্পানির শেয়ারের বাজারমূল্য ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রত্যেক বছর সমান কিন্তু শেয়ারপ্রতি লভ্যাংশ (Dividend Per Share -DPS) প্রত্যেক বছর বাড়ছে। যমুনা কোম্পানি মুনাফা সর্বাধিকরণকে অধিকতর প্রাধান্য দেওয়ায় উক্ত কোম্পানির বাজারমূল্য অপেক্ষা শেয়ারপ্রতি লভ্যাংশ ক্রমান্বয়ে বাড়ছে। জনাব শিফাতও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেন। সুতরাং বলা যায় অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন