1 Answers
মি. রতন বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতিটি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলতে বোঝায় বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করবে। পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যায়।
উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র মি. রতন তার টিউশনি করে অর্জিত পুঁজি দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। তিনি সাতটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। অর্থাৎ একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। যা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং মি. রতন বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিটি অনুসরণ করেছেন
4 views
Answered