1 Answers
উদ্দীপকে জনাব শিশিরের অর্থায়ন পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুসরণ করেছেন।
যে নীতির মাধ্যমে কোনো একটি প্রকল্পে সব মূলধন বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে ঝুকি হ্রাস করার চেষ্টা চালানো হয় তাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি 'বলে
উদ্দীপকের জনাব শিশির একজন পাইকারী ব্যবসায়ী। তিনি কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায়ও করেন। তিনি মনে করেন কাপড়ের ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তাহলে জুতার ব্যবসায় থেকে মুনাফা পাওয়া যাবে। মূলত এভাবেই জনাব শিশির একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি অনুসরণ করেছেন
5 views
Answered