1 Answers

উদ্দীপকে মি. নয়ন কর্মী সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি অনুসরণ করেছেন।

প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে।

উদ্দীপকে মি. নয়ন একজন ম্যানেজার। কর্মীরা যাতে সন্তুষ্ট হয় সেজন্য তিনি কর্মীদের সম্পাদিত কাজের মান অনুযায়ী পারিশ্রমিক প্রদান করেন। এরফলে কর্মীরা উৎসাহী ও মনোযোগী হয়ে কাজ করতে আগ্রহী হয়। যেকোনো প্রতিষ্ঠানেই কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। মালিক পক্ষও তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ জনবল ধরে রেখে দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনায় এ নীতির যথাযথ অনুসরণের কোনো বিকল্প নেই। তাই বলা যায়, মি. নয়ন কর্মী সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি অনুসরণ করেন।

4 views

Related Questions