1 Answers

উদ্দীপকে জনাব আহমেদ নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন।

প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্যে হতে বা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। একে কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। উদ্দীপকে জনাব আহমেদ অভ্যন্তরীণ উৎস হতে নতুন কর্মী নিয়োগ করেন। তিনি নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে পুরোনো কর্মীদের সুপারিশ গ্রহণ করেন। ডাই আজ প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে। অর্থাৎ জনাব আহমেদ কর্মীসংগ্রহের জন্য প্রতিষ্ঠানের কর্মীদের মধ্য হতে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা করেন যা কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎসের মধ্যে পড়ে। এ ধরনের উৎস হতে কর্মী নির্বাচন ও নিয়োগ অপেক্ষাকৃত সুবিধাজনক ও সহজ। কারণ এ ব্যবস্থায় পদের চাহিদানুসারে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা, আনুগত্য, কর্মস্পৃহা ইত্যাদি যাচাই-বাছাই করে যোগ্যতম কর্মীকে নির্বাচন ও নিয়োগ দেওয়া হয়। ফলে কর্মী সংগ্রহের ঝামেলা ও ঝুঁকি হ্রাস পায়। তাই বলা যায়, জনাব আহমেদ নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন।

5 views

Related Questions