1 Answers
উদ্দীপকে মি. রহমান শ্রমিক-কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন। প্রতিষ্ঠানের বর্তমান কর্মীদের মধ্য হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে।
উদ্দীপকে মি. রহমান প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মরত কর্মীদের পরিচিতজনদের প্রাধান্য দেয়। তিনি মনে করেন এরূপ ব্যক্তিদের আগে থেকেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা থাকে তাই তাদের নিয়োগ দিলে সুবিধা হবে। অর্থাৎ মি. রহমান শ্রমিক-কর্মী নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন। কারণ এ ব্যবস্থায় পদের চাহিদানুসারে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা, আনুগত্য, কর্মস্পৃহা ইত্যাদি যাচাই-বাছাই করে যোগ্যতম কর্মীকে নির্বাচন ও নিয়োগ দেওয়া হয়। ফলে কর্মীসংগ্রহের ঝামেলা, ঝুঁকি ও ব্যয় হ্রাস পায়। তাই বলা যায়, মি. রহমান শ্রমিক-কর্মী সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন।