1 Answers
উদ্দীপকে কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎস- পদোন্নতি ব্যবহার করা হয়েছে।
প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কর্মীসংগ্রহ করা হয়ে থাকে। একে কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। দায়িত্বপূর্ণ পদে যেক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ করা হয়ে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহে নির্বাহী পর্যায়ে জনশক্তি সংগ্রহে এটি একটি গুরুত্বপূর্ণ উপায় বা উৎস।
উদ্দীপকে রায়হান লিমিটেড একটি বৃহৎ পাটকল। সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনজন সহকারী ব্যবস্থাপকের মধ্য হতে মি. সাকিবকে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়। মি. সাকিব গত ৫-৫-২০১০ তারিখে সহকারী ব্যবস্থাপক হিসেবে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। যেখানে একই পদমর্যাদায় অন্য দুইজন সহকারী ব্যবস্থাপক তার এক বছর পূর্ব হতে অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাই বলা যায়, উদ্দীপকে রায়হান লিমিটেড-এ অভ্যন্তরীণ উৎস পদোন্নতি ব্যবহার করা হয়েছে। যেখানে দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।