1 Answers
উদ্দীপকে প্রথম পর্যায়ে ৬০ জন কর্মী অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।
প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। একে কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। দায়িত্বপূর্ণ পদে যেক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ করা হয়ে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহে নির্বাহী পর্যায়ে জনশক্তি সংগ্রহে এটি একটি গুরুত্বপূর্ণ উপায় বা উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে পদোন্নতি, নিয়োজিত কর্মীদের পরিচিত জন, আত্মীয়-স্বজন বা সুপারিশ এবং শ্রমিক সংঘের সুপারিশ অন্যতম।
আলমাস গার্মেন্টস-এর ৩,০০০ জন কর্মচারী-কর্মকর্তার মধ্য হতে ১০ জন অভিজ্ঞ কাটিং মাস্টার ও ৫০ জন শ্রমিক অন্য প্রতিষ্ঠানে চাকরি নিয়ে চলে গেলেন। সহকারী কাটিং মাস্টারদের পদোন্নতি দিয়ে এবং কর্মরত শ্রমিকদের কারো বন্ধু-বান্ধব, কারো ভাইবোন, কারো আত্মীয়-স্বজনদের নিয়োগ দিয়ে শূন্য ৬০টি পদ পূরণ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রথম পর্যায়ে ৬০ জন কর্মী অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।