1 Answers
উদ্দীপকে শিপু জুটমিল লিমিটেড অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কর্মীসংগ্রহ করা হয়ে থাকে। একে কর্মীসংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। বৃহদায়তন ও মাঝারি আকারের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানেই শ্রমিক সংঘের অস্তিত্ব বিদ্যমান। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে অনেক সময় শ্রমিক সংঘের সুপারিশকৃত ব্যক্তিদেরকে প্রতিষ্ঠান নিয়োগ করে থাকে।
উদ্দীপকে শিপু জুটমিল লিমিটেড শূন্য পদে কিছুসংখ্যক কর্মী ও ব্যবস্থাপক নিয়োগ করতে চাইলে প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ কর্তৃপক্ষের ওপর প্রভাববিস্তার করে অধিকাংশ কর্মী ও ব্যবস্থাপক নিয়োগ দেন। যা অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে শিপু জুটমিল লিমিটেড অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ' করেছে।