1 Answers

শিপু জুটমিল লিমিটেডের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার অন্যতম কারণ হলো অদক্ষ কর্মী নিয়োগ।

বাহ্যিক উৎসের বড় সুবিধা হলো এক্ষেত্রে প্রয়োজনানুযায়ী যেকোনো মানের যেকোনো সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। অথচ ভেতরের উৎস থেকে সবসময় এ মানের ও পরিমাণের কর্মীসংগ্রহ করা যায় না। সাধারণত অভ্যন্তরীণ উৎস হতে দায়িত্বপূর্ণ পদে অপেক্ষাকৃত অভিজ্ঞতাসম্পন্ন স্বল্পসংখ্যক কর্মী পদোন্নতি বা নিয়োজিত কর্মীদের সুপারিশ অথবা শ্রমিক সংঘের সুপারিশে সংগ্রহ করা হয়ে থাকে।

উদ্দীপকে শিপু জুটমিল লিমিটেড শূন্য পদে কিছুসংখ্যক কর্মী ও ব্যবস্থাপক নিয়োগ করতে চাইলে প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ কর্তৃপক্ষের ওপর প্রভাববিস্তার করে অধিকাংশ কর্মী ও ব্যবস্থাপক নিয়োগ দিতে বাধ্য করে। যার দরুন দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মী সংগ্রহ করা সম্ভব হয় নি। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়।

তাই বলা যায়, উদ্দীপকের শিপু জুটমিল লিমিটেডে অভ্যন্তরীণ উৎস থেকে অধিকাংশ কর্মী ও ব্যবস্থাপক সংগ্রহ করায় বাহ্যিক উৎস থেকে যাচাই-বাছাই করে অভিজ্ঞ ও দক্ষতাসম্পন্ন কর্মী সংগ্রহ করতে না পারায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়।

5 views

Related Questions