1 Answers

আফতাব ফিডস লিমিটেডের পোল্ট্রি ফিড উৎপাদনের নিয়ন্ত্রণ কৌশল বা প্রক্রিয়াটি হলো ব্যক্তিগত পর্যবেক্ষণ।

যে ধরনের নিয়ন্ত্রণ কৌশলে নির্বাহী স্বশরীরে উপস্থি হয়ে পর্যবেক্ষণ ও প্রত্যক্ষ তদারকির মাধ্যমে বিচ্যুতি ও বিচ্যুতির কারণ নির্ণয় করেন এবং সংশোধনের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন তাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে।

উদ্দীপকে আফতাব ফিডস লিমিটেড লিমিটেড প্রতিদিন ২০,০০০ কিলোগ্রাম পোল্ট্রি ফিড উৎপাদনের আদর্শমান নির্ধারণ করে। আদর্শমান পূরণে ব্যর্থ হওয়ায় উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন প্রক্রিয়াটি ফলোআপ করেন। তিনি বিচ্যুতির কারণ হিসেবে অকার্যকর মেশিনকে চিহ্নিত করেন।

উদ্দীপকে আফতাব ফিডস এর উৎপাদন ব্যবস্থাপক স্বশরীরে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ ও প্রত্যক্ষ তদারকির মাধ্যমে বিচ্যুতি ও বিচ্যুতির কারণ নির্ণয় করেন। তাই বলা যায়, আফতাব ফিডস লিমিটেডের পোল্ট্রি ফিড উৎপাদনের নিয়ন্ত্রণ কৌশল বা প্রক্রিয়াটি হলো ব্যক্তিগত পর্যবেক্ষণ।

5 views

Related Questions