1 Answers

উদ্দীপকে বাংলার রূপ লিমিটেডের উদ্যোগটি তাদের ব্যবসায়ে অনুকূল প্রভাব ফেলবে যা তাদের ব্যবসায়িক সফলতার সম্ভাবনা বৃদ্ধি করবে।

ব্যবসায়ের সামাজিক দায়িত্ব ব্যবসায়কে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে টিকিয়ে রাখার মাধ্যমে মুনাফা অর্জনের পথ সুগম করে দেয়। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ যেমন উপকৃত হয় তেমনি ব্যবসায়ের প্রতি সমাজের ধনাত্মক মনোভাবের ফলে ব্যবসায়ের সফলতার পথ সুগম হয়।

উদ্দীপকে বাংলার রূপ লিমিটেডের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের ফলে ঐ স্থানের জনগণের মধ্যে বাংলার রূপ লিমিটেড সম্পর্কে ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়। যার ফলে তারা ঐ ব্যবসায়ের পণ্য বা সেবা ক্রয়ে বেশি উৎসাহিত হবে। ফলে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির ফলে বেশি পরিমাণ বিক্রির মাধ্যমে ব্যবসায়ের সাফল্য অর্জিত হবে।

সুতরাং বলা যায়, বাংলার রূপ লিমিটেডের কাজটি তাদের সফলতা অর্জনের পথ সুগম করে দিবে।

5 views

Related Questions