1 Answers
উদ্দীপকে বাংলার রূপ লিমিটেড সম্পাদিত কাজটি হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব।
সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ব্যবসায়কে সফলতা লাভ করতে হলে অবশ্যই সামাজিক দায়িত্ব পালন করতে হবে।
ব্যবসায়ের যে কাজের দ্বারা সাধারণ সম্প্রদায় উপকৃত হয় তা হলো সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। বাংলার রূপ লিমিটেড রংপুরের মধুর চরে যে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তার মাধ্যমে গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষার সুযোগ পাবে। এতে শিক্ষার প্রসার ঘটবে এবং গ্রামের কুসংস্কারাচ্ছন্নতা দূর হবে। এতে দেখা যায় বাংলার রূপ লিমিটেড কর্তৃক সম্পাদিত কাজ দ্বারা সাধারণ সম্প্রদায় উপকৃত হয়।
তাই বাংলার রূপ লিমিটেডের কাজটি হলো সাধারণ সম্প্রদায়ের প্রতি সম্পাদিত সামাজিক দায়িত্ব।