1 Answers

মি. করিমের প্রথম কাজটি হলো ব্যবস্থাপনা সংগঠন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে। মানুষ যখন আলাদা- আলাদা থাকে তখন তাদের দ্বারা কিছু সৃষ্টি হয় না। কিন্তু যখন কাজ ভাগ করে তা মানুষগুলোকে বুঝিয়ে দেওয়া হয়, দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়, একের সাথে অন্যের সম্পর্ক বলে দেওয়া তখনই এ মানুষগুলো একটি সংগঠনে রূপায়িত ও কর্মক্ষম হয়ে ওঠে। তাই উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন, প্রতিটি কাজের জন্য দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্টকরণ এবং সে অনুযায়ী উপায়-উপকরণকে সংহত করে তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকে সংগঠন বলা হয়ে থাকে।

উদ্দীপকে মি. করিম একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক। তিনি যুক্তরাষ্ট্র হতে দুই বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করেন। পূর্বের গৃহীত যুগোপযোগী পরিকল্পনা অনুযায়ী বিদ্যমান কর্মীদের মধ্যে তিনি দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করেন এবং বণ্টন করেন। এ থেকে বলা যায়, মি. করিমের প্রথম কাজটি হলো ব্যবস্থাপনা সংগঠন।

4 views

Related Questions