1 Answers

উদ্দীপকে জনাব তুষার ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন।

যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকের আলোকে জনাব তুষার ও তার ৬ বন্ধু মিলে আইনের বাধ্যবাধকতা মেনে নিবন্ধনের পরই 'জয়া' নামে একটি পোশাক শিল্পের ব্যবসায় শুরু করেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নিবন্ধনের পর পরই কার্যারম্ভের অনুমতি ব্যতীতই কাজ শুরু করতে পেরেছে তাই বলা যায়, এটি নিঃসন্দেহে একটি প্রাইভেট লি. কোম্পানি। কেননা প্রাইভেট লিমিটেড কোম্পানিই নিবন্ধনের পর পর কাজ শুরু করতে পারে।

5 views

Related Questions